নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইতালিতে অভিনেএী বাঁধনের উপর ছাএলীগের হামলা।

হেনস্তার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আজ মঙ্গলবার  ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে কে এম নাজমুল হক বলেন, আজমেরী হক বাঁধনের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন। এ ছাড়া মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং বাঁধনের সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। তার ভাষ্য, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালির পুলিশের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় বুধবার এ ঘটনায় মামলা করা হবে।

হামলাকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী তার জবাব দেওয়া হবে।

জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে রয়েছেন আজমেরী হক বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করেই সেখানে অবস্থান করছেন তিনি।

সোমবার রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে বের হলে আকস্মিকভাবে হামলা ও হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

 

আরও পড়ুন