নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না।

বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে নাবলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।

আজ বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদনটি করা হয়েছিল।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত মানদণ্ড উল্লেখ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।আইনজীবী আদালতকে জানান, স্লিপার বাস চলাচলের জন্য বর্তমানে বিআরটিএর কোনো অনুমোদন নেই। হাইকোর্টও স্লিপার বাস চলাচলের অনুমতি দেননি।

amardesh24.com

 

আরও পড়ুন