নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর।

হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামে শোকের মাতম চলছে। দূর-দূরান্ত থেকে স্বজনরা বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

হঠাৎ করে রিফায়াতের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। একে অপরকে জড়িয়ে ধরে তারা নিহত রিফায়াতের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়ছেন।

নিহত তাসনিম রিফায়াত পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম রাফতা তাসলিম ইকরা।

আজ বৃহস্পতিবার সকালে স্বজনরা জানান, কারিগরি শাখা থেকে এসএসসি পাস করার পর রিফায়াত রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। সেখানে পড়াশোনার সময়ই তিনি সেনাবাহিনীতে চাকরি পান। প্রায় ১০ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি।

রিফায়াতের ভাই দিপ্ত বলেন, সেখানে সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে। এতে দুপুর হয়ে যেতে পারে। সামাজিক কবরস্থানে দাফনের জন্য ইতোমধ্যে কবর খননের কাজ চলছে। আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আর এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি।

ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা আসাদুল বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ে। এরমধ্যে রিফায়াত মেজ ছেলে। চাওয়ার কিছু নেই, ছেলের জন্য সবাই দোয়া করবেন।নিহতের স্বজনরা জানান, দুপুরের মধ্যে রিফায়াতের মরদেহ রাজশাহীতে পৌঁছাতে পারে। এরপর স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ জন্য কবর খননসহ দাফনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন