নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

বন্দরনগরী কিংদাওয়ে মেরামতাধীন একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহ হয়েছেন, এ ঘটনায় আরও ৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় জাহাজে ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের কথাও বলা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল।

বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় কোম্পানির অধীন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটির অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে।

amardesh24.com

 

আরও পড়ুন