নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী।

সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,আজ শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান  সিএমএইচে পৌঁছে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। এ ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

নিহত ২ সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন