ময়মনসিংহ আকুয়া বাইপাস মোড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ সিএনজিতে থাকা আরও ৭জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শুক্রবার দুপুরে আকুয়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
amardesh24.com









