নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর।

প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, বিপ্লবের আড়ালে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতছিলেন।

গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভায় তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, নিরপেক্ষভাবে তদন্ত করা হলে অন্তর্বর্তী সরকারের প্রত্যেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির প্রমাণ পাওয়া যেতে পারে। শুধু একজন নয়, তথাকথিত ছাত্র উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রত্যেকের কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐক্য অটুট রেখে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ তৈরি হয়েছিল, তা কাজে লাগানো সম্ভব হয়নি। এর জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং ছাত্র উপদেষ্টাদের ভূমিকা দায়ী বলে তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য ও সমর্থন তৈরি হয়েছিল। কিন্তু সেই ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমের মাধ্যমে সামনে আসা ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।নুরুল হক নুর বলেন, বিপ্লবের আড়ালে ছাত্র উপদেষ্টারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একই সঙ্গে বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠীর সঙ্গে তাদের আঁতাতের অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে ওঠার যে প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিও প্রত্যাশিত পথে এগোতে পারেনি।

amardesh24.com

 

আরও পড়ুন