নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মোট ৪ জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪, রাজশাহী বিভাগে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই প্রাণ হারিয়েছেন ৫২ জন। সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ২ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ১৫ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১২ জন করে, রাজশাহীতে ছয়জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন