নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ।

বিমান সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট চালুর পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা এবং সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের এভিয়েশন খাত বর্তমানে সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি নতুন নতুন রুট চালুর পরিকল্পনাও রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে নতুন উড়োজাহাজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসসহ অন্য উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হতে পারে।

এদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বোয়িংয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

amardesh24.com

আরও পড়ুন