নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

৩ দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ।

৩ দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ। ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এ কর্মসূচি শেষ হবে।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

ইনকিলাব মঞ্চের ৩ দাবি হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।সংবাদ সম্মেলনে ফাতিমা তাসনিম জুমা বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে ১৫তম দিনে সাভারে একটি পথসভা করা হবে। সেখান থেকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শাহবাগের মহাসমাবেশের পর আবার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ৩১তম দিনে, অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে একটি পথসভার মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষ হবে।ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার যদি মনে করে থাকে সন্ত্রাসবাদ, ভয়ভীতি ও সহিংসতার মামলায় কাউকে গ্রেপ্তার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে, তাহলে সেটি ভুল ধারণা। আগামী ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে সেই বার্তাই দিতে চায়।

amardesh24.com

 

আরও পড়ুন