নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আফগান ব্যাটারদের প্রতিরোধে ইউকেট তুলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো কালি কেনার টাকা জামায়াতের: রাশেদ খাঁন। ঢাবিতে প্রাইভেটকারের ধাক্কায় ৫ শিক্ষার্থী আহত। কিপিং-গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে। আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার। বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত নির্ধারণ করেছে সরকার: নুরুল হক নুর। প্রধান মন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগ নিয়ে আলোচনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান হামলায় ৭২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক।

বিমান হামলায় ৭২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুদানি সংস্থার সূত্রে আল জাজিরা জানিয়েছে, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের ওই খনিতে হামলার পর চারিদিকে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে। হামলায় বেঁচে যাওয়া শ্রমিকদের বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের ভয়াবহ চিত্র।

সুদানের যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার তথ্য নথিভুক্তকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এই হামলার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে দায়ী করেছে। খারতুমভিত্তিক অধিকার সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে উত্তর ওয়াদি এলাকায় বেসামরিক খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

শনিবারের (১০ অক্টোবর) এই হামলার খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। আর মিশর সরকারও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্বর্ণসমৃদ্ধ পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে চলতি বছরে এটি দ্বিতীয় হামলা। এর আগে গত জুনে একই স্বর্ণখনির এলাকায় অনুরূপ বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। তখনও হামলার জন্য মিশরকে দায়ী করা হয়েছিল।

amardesh24.com

 

আরও পড়ুন