নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আফগান ব্যাটারদের প্রতিরোধে ইউকেট তুলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো কালি কেনার টাকা জামায়াতের: রাশেদ খাঁন। ঢাবিতে প্রাইভেটকারের ধাক্কায় ৫ শিক্ষার্থী আহত। কিপিং-গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে। আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার। বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত নির্ধারণ করেছে সরকার: নুরুল হক নুর। প্রধান মন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগ নিয়ে আলোচনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক।

বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে ওঠানামা করছে তেলের বাজার।আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা এবং রাশিয়ার সঙ্গে ডিজেলসংক্রান্ত চুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ দশমিক ০৪ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৯০ দশমিক ৯৬ ডলার।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এ পথে সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে। এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল।সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন