নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আফগান ব্যাটারদের প্রতিরোধে ইউকেট তুলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো কালি কেনার টাকা জামায়াতের: রাশেদ খাঁন। ঢাবিতে প্রাইভেটকারের ধাক্কায় ৫ শিক্ষার্থী আহত। কিপিং-গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে। আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার। বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত নির্ধারণ করেছে সরকার: নুরুল হক নুর। প্রধান মন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগ নিয়ে আলোচনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।

আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন।

স্পোর্টস ডেস্ক।

সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর গতকাল সোমবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। খবর : জিও সুপারের।

দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত মার্চ থেকে চিকিৎসা চলছিল ডামবানেভানার। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ডামবানেভানা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক ক্রিকেটার। ডানহাতি পেসার হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন ডামবানেভানা। ২০১১ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই সাবেক ক্রিকেটার।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পান ডামবানেভানা। পরের বছর শুরু হয় তার আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ক্যারিয়ার। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি। বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করে ইতিহাস গড়েছিলেন ডামবানেভানা।

amardesh24.com

 

আরও পড়ুন