(ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও মলচত্বর সংলগ্ন গেটের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৩২তম ব্যাচ) শিক্ষার্থী।
জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মো. শহিদুল ইসলামের এবং ঘটনার সময় গাড়িটি তার ছেলে সাদমান চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন এছাড়া কয়েকজন গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি দ্রুতগতিতে এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হন।
এর মধ্যে দুজনের পা কেটে রক্তক্ষরণ হয় এবং কয়েকজন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
amardesh24.com









