নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আফগান ব্যাটারদের প্রতিরোধে ইউকেট তুলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো কালি কেনার টাকা জামায়াতের: রাশেদ খাঁন। ঢাবিতে প্রাইভেটকারের ধাক্কায় ৫ শিক্ষার্থী আহত। কিপিং-গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে। আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার। বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত নির্ধারণ করেছে সরকার: নুরুল হক নুর। প্রধান মন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগ নিয়ে আলোচনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইনের হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ।

বিনোদন ডেস্ক।

মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। এর আগে শনিবার বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইনের হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ দেখা গেছে। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের এতটা ভয় দেখিয়ো না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে।’ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘ইন্টারনেটে রাষ্ট্রের মুখোশ খুলে দিচ্ছে সে।

শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেইন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আটকের পর নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন ইমরান খানও। তিনি জানান, কেন তাঁদের আটক করা হয়েছে, তা বুঝতে পারেননি। পুলিশ তাঁদের রাস্তা থেকে তুলে ভ্যানে উঠতে বলে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে তাঁদের ভ্যানে ঘোরানো হয়। পরে একটি অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়।

কেন আটক করা হয়েছিল বিক্ষোভকারীদের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটাধিকার পুনর্বহালের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়া এবং তালিকায় কারসাজির অভিযোগ তুলে আন্দোলনকারীরা প্রতিবাদ জানান।

বিক্ষোভের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। নির্বাচনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিতে কাজ করা একটি সংগঠনের কর্মসূচিতেও সমর্থন জানানো হয়। বিক্ষোভস্থলে যাওয়ার পথেই তুষার গান্ধীকে আটক করে পুলিশ। পরে তাঁকেও ছেড়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের আটক করা হয়েছিল।

এদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তাঁর ২ সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। ওই আন্দোলন ঘিরে বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও আইনজীবীসহ দুই হাজারের বেশি মানুষকে আটকের খবর প্রকাশিত হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন