নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন : আবুল হাশেম বক্কর। পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা উৎসব সুপার মার্কেট ৫ লাখ জরিমানা। দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানী প্যারিসের মহানগর এলাকায় এক মাসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা আজিজুল হাকিম। চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

জার্মানির রেলস্টেশনগুলোতে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক।

জার্মানির রেলস্টেশনগুলোতে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে পরীক্ষামূলক কার্যক্রমের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের সংকলনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া দেশটির জরুরি চিকিৎসাসেবায় সংস্কার, তামাকের কর বৃদ্ধি এবং বার্লিনে রাজনৈতিক জোট গঠন নিয়ে আলোচনার খবরও উঠে এসেছে।

জার্মানির কয়েক ডজন শহর ও এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধরনের বিধিনিষেধ চালুর পর এবার দেশজুড়ে রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ পদক্ষেপের ফলে স্টেশনে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কমবে।

এদিকে, দেশটির পার্লামেন্টে তামাকজাত পণ্যের ওপর উল্লেখযোগ্য হারে কর বাড়ানোর প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাস হবে বলে আশা করা হচ্ছে। তবে কর বৃদ্ধির নির্দিষ্ট হার ও কার্যকরের সময় সম্পর্কে প্রকাশিত সংক্ষিপ্ত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগ জরুরি চিকিৎসাসেবা সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। এর লক্ষ্য হলো জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং প্যারামেডিকদের কাজ আরও কার্যকর করা।

amardesh24 com

 

আরও পড়ুন