নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন : আবুল হাশেম বক্কর। পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা উৎসব সুপার মার্কেট ৫ লাখ জরিমানা। দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানী প্যারিসের মহানগর এলাকায় এক মাসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা আজিজুল হাকিম। চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ বিজিবি জানিয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।সবার সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

amardesh24.com

 

আরও পড়ুন