নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন : আবুল হাশেম বক্কর। পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা উৎসব সুপার মার্কেট ৫ লাখ জরিমানা। দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানী প্যারিসের মহানগর এলাকায় এক মাসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা আজিজুল হাকিম। চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান।

সংগীতশিল্পী মনির খান নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, মেহেদী হাসানের পরিচালনায় নির্মিতব্য ‘আলো’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন ৩ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক।

‘আমার পৃথিবী আঁধার করে, আমার আলো চলে যায়’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

মনির খান বলেন, ক’দিন পর পরই নতুন গানে কণ্ঠ দেই। আজ ‘আলো’ চলচ্চিত্রের জন্য ‘আমার আলো চলে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলাম। কবির বকুল ভাই বরাবরই অসাধারণ লিখেন ও সুর করেন। কথা ও সুর খুবই সুন্দর হয়েছে। বেশ দরদ দিয়ে গানটি গেয়েছি। আশা করছি শ্রোতাদের কাছে খুবই ভালো লাগবে। দর্শকরাও পর্দায় উপভোগ করবেন গানটি।

বর্তমানে নতুন নতুন গান রেকর্ড করার পাশাপাশি দেশ-বিদেশে মঞ্চানুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মনির খান।

উল্লেখ্য, গত আগস্টে দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও ভাগাভাগির মাধ্যম ইউটিউবে এককভাবে ৩০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেন মনির খান। এক দশকে এই সাফল্য অর্জনে সংগীতাঙ্গনের সহকর্মী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, শ্রোতা, ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পর্দার আড়ালে থেকে কারিগরি ও অন্যান্য কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন