নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন : আবুল হাশেম বক্কর। পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা উৎসব সুপার মার্কেট ৫ লাখ জরিমানা। দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানী প্যারিসের মহানগর এলাকায় এক মাসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা আজিজুল হাকিম। চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। সফরসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন