নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছেন : আবুল হাশেম বক্কর। পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা উৎসব সুপার মার্কেট ৫ লাখ জরিমানা। দুর্গাপূজা শান্তিপূর্ণ,সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানী প্যারিসের মহানগর এলাকায় এক মাসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা আজিজুল হাকিম। চলচিত্রে এবার সংগীত শিল্পী মনির খাঁনের নতুন গান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

যুক্তরাজ্য প্রাইমারি স্কুলে ৩ শিশুসহ ৪ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ৩ শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (স্থানীয় সময়) অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজন কিশোরের বয়স ১৬ বছর। তিনি বেন্ড শহরের বাসিন্দা ছিলেন এবং ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। ওই কিশোর আগে কখনো বিদ্যালয়টিতে পড়াশোনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম সাহায্যের ফোন আসে। এর পরের কয়েক মিনিটে আরও বহু ফোনকল আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।হামলার ঘটনায় আহত শিশু ও শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন