নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আন্তর্জাতিক ডেস্ক।

ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকায় মার্কিন দূতাবাস।পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। একই সঙ্গে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়েছে।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ও অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে থাকলে তা-ও তাঁদের নজরে আসতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত সময়সীমার মধ্যেই দেশটি ত্যাগ করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

amardesh24.com

 

আরও পড়ুন