নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের একটি গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত মেরামতের জন্য বাসটি গ্যারেজে নেওয়া হয়েছিল। সেখানে অন্য একটি বাসে ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা জবির ‘নোঙর’ বাসে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। জবির বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক মাহিদ হোসেন জানান, ‘নোঙর’ বাসটির পাশে অন্য একটি বাস মেরামতের কাজ চলছিল। ওই বাসে আগুন লাগার পর জানালা দিয়ে আগুন জবির বাসে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটির প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক বলেন, আগের দিন বাসটি মেরামতের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল। সকালে আগুন লাগার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, গ্যারেজের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। মালিকপক্ষ বাসটি পুরোপুরি মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছেন না তারা।

amardesh24.com

 

আরও পড়ুন