নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম গোল্ডসহ (স্বর্ণদন্ড ও অলঙ্কার আকারে) এক যাত্রীকে আটক করা হয়েছে,আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি ফেরত এই যাত্রীকে আটক করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখা এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।আটক যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

জনসংযোগ শাখা জানায়, ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে সন্দেহজনক যাত্রী কামরুল ইসলামের ব্যাগের ভিতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং এর যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দন্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি সহ সর্বমোট ৫৬৬ গ্রাম গোল্ড উদ্ধার করা হয়।

জব্দ করা ৫৬৬ গ্রাম গোল্ড থেকে ১ কোটি ২০ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব আদায় হয় বলে জনসংযোগ শাখা এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এছাড়াও যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

amardesh24.com

 

আরও পড়ুন