নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত।

প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কানাডার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন দমকলকর্মীরা। প্রবল বাতাসে আগুন সামরিক ঘাঁটির সীমানা পেরিয়ে আশপাশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি জানিয়েছেন, ঘাঁটিতে একটি ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। তিনি একে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ঘাঁটিতে সরাসরি গুলি চালিয়ে প্রশিক্ষণ চলার সময় একটি গ্যাসের পাইপলাইন বা গ্যাসকূপে আঘাত লাগে। এতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

amardesh24.com

 

আরও পড়ুন