নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ চার ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল চার উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। বল হাতে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক রুবাই ইসলাম রিজন।

আজ রোববার ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১১ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে জারিফ সিয়ামের অর্ধশতকের পর রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ১১৭ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

রাকিবুল ৭৯ রানে অপরাজিত থাকেন। আহসান আল মুমিন করেন ৫৪ রান। আর জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ৫০ রান। তাঁদের অবদানে নির্ধারিত ইনিংসে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একপর্যায়ে ১৬৮ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে হামজা খান ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয় আফগানদের।

শেষ ৪ ওভারে ৪১ রান প্রয়োজন হলেও তখনো তাদের হাতে ছিল চার উইকেট। কিন্তু ৪৭তম ওভারে সোহেল খানকে ২১ রানে ফিরিয়ে আফগানদের পতন শুরু করেন রুবাই ইসলাম রিজন। একই ওভারে হামজা খানকেও ফিরিয়ে দেন তিনি। পরে শেষ উইকেটটিও তুলে নেন রিজন। এর মাঝে শেখ আতিকুর রহমান নেন নবম উইকেট।

শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান। ৮.২ ওভার বল করে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন রিজন। শেষ দিকে তাঁর দুর্দান্ত বোলিংয়েই সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ।

amardesh24.com

 

আরও পড়ুন