নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

৯৯ তলা বিশিষ্ট সুবিশাল ভবন ‘কিংডম সেন্টার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা।

আন্তর্জাতিক ডেস্ক।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত আক্রমণের মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান ভূচিহ্ন ও ৯৯ তলা বিশিষ্ট সুবিশাল ভবন ‘কিংডম সেন্টার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভবনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভবনের ভাড়াটে ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে পাঠানো এক ই-মেইল বার্তায় পরিচালনা কর্তৃপক্ষ জানায়, নির্দেশিত সময়সীমার মধ্যে কাউকে সশরীরে কার্যালয়ে উপস্থিত না হতে অনুরোধ করা হচ্ছে। তবে ৯৯ তলা বিশিষ্ট এ ভবনের নিচের অংশ বা বিপণিবিতান খোলা রয়েছে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলা ও সার্বিক নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান (ড্রোন) হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে দেশটি।

মার্কিন মিশনের পক্ষ থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা বার্তায় সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, বিমান যাত্রা বাতিল এবং অন্যান্য ভ্রমণ জটিলতা সম্পর্কে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।

মিশন আরও জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও বহু বিমানের আসা-যাওয়া বিলম্বিত ও বাতিল হচ্ছে।

এমতাবস্থায়, বিমানে ভ্রমণের পরিকল্পনাকারী নাগরিকদের যেকোনো যাত্রার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন