নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। কানাডার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত ৭ জন নিহত। দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান: রাষ্ট্রপতির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬৬ গ্রাম স্বর্নসহ আটক ১। ইনানী টুপটপ রিসোর্টে যেন কেড়ে নিলেন সুন্দর কিছু জীবন। মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন: প্রধানমন্ত্রী। বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়ন করতে পারবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার মন্ত্রিসভায় উঠতে পারে। জবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে।

সৌদিতে ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী।

সৌদিতে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আজ রোববার মন্ত্রণালয়ে তাঁকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশের বিষয়ে সরকার এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে এ বিষয়ে তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এ ধরনের কাজ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়ায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। তাই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।

সৌদি আরব চিঠির জবাব দিলে দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে জানা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী।উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

amardesh24.com

 

আরও পড়ুন