কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
চট্রগ্রাম- ঢাকা মহাসড়ক সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।
সোমবার দিবাগত রাত একটা দশমিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, এ সময় ঢাকামুখী একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে আহত ২জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
amardesh24.com








