নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার।

আমারদেশ২৪ ডেস্ক।

চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকিত সজিবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ, গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী জানান, আকিত বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলাসহ মোট দুটি মামলার এজাহারভুক্ত আসামি। সংশ্লিষ্ট মামলাগুলোতে জামিনে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

এদিকে আকিত হোসেনের পরিবারের দাবি, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছিল,পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন