আমারদেশ২৪ ডেস্ক।
অবৈধভাবে গ্যাস মজুত ও অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি এক প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এম এস ফিলিং স্টেশন (এলপিজি) নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে ১৩ হাজার লিটার গ্যাস মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামানকে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাতদিন করে কারাদন্ড দেওয়া হয়।
amardesh24.com









