নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিমানে থাকা ৯জনের সবাই নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক।

অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়েছে একটি ব্যক্তিগত বিমান, এতে বিমানে থাকা ৯জনের সবাই নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। এটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের একটি ব্যবসায়িক বিমান। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, আবাসিক সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে আগুন জ্বলছিল। সড়কে ছড়িয়ে ছিল বিমানের ভাঙা অংশ, কংক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ও উড়োজাহাজের গতিপথ বিশ্লেষণ থেকে জানা গেছে, আছড়ে পড়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল। দুর্ঘটনার আগে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিংয়েও বিষয়টি উঠে এসেছে। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পাইলট প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামার কথা জানান। পরে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, ‘আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছি।’ এরপর পাইলট বলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি…আমাদের আর সময় নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবাসিক সড়ক দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। মুহূর্তেই সেখানে বড় আগুনের গোলা তৈরি হয়। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন