নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঢাকায় ফুটপাত দখলমুক্ত শান্তিতে চলাফেরা করছে মানুষ।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

ঢাকার ফুটপাত একসময় ছিল হকারদের দখলে। কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও খাবারের স্টল, আবার কোথাও নানা পণ্যের অস্থায়ী বাজার।

পথচারীদের চলাচলের জায়গা দখল করে ফুটপাত ছাড়িয়ে সড়কের একাংশেও ছড়িয়ে পড়েছিল এসব দোকান। ফলে বাধ্য হয়ে মানুষকে নামতে হতো মূল সড়কে। বাড়ত যানজট, তৈরি হতো দুর্ঘটনার ঝুঁকি ও এর ফলে ভোগান্তিতে পড়তেন নগরবাসী।

সেই চেনা দৃশ্য এখন বদলাতে শুরু করেছে।

রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত হকারমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করার পাশাপাশি চলছে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ।

কোথাও ফুটপাতের পাশে শোভা পাচ্ছে ফুলের টব, কোথাও লাগানো হয়েছে সবুজ গাছের চারা। কোথাও আবার তৈরি হয়েছে পথচারীদের বিশ্রামের জায়গা।

এতে নগরীর ব্যস্ত সড়কগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি, তৈরি হচ্ছে পরিচ্ছন্ন ও সবুজ নগরীর নতুন আবহ।

রাজধানীর মিরপুর এলাকার চিত্রে এ পরিবর্তন বিশেষভাবে দৃশ্যমান। মিরপুর-১-এর শাহ আলী মার্কেট, সনি সিনেমা হলের মোড়, মুক্তবাংলা মার্কেট, পাইকপাড়া ও বাঙলা কলেজ এলাকা থেকে মিরপুর-২-এর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকা এবং মিরপুর-১০ গোলচত্বর পর্যন্ত বিভিন্ন স্থানের ফুটপাত হকারমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের ফুটপাত, ফলপট্টি, শাহ আলী প্লাজা, আনোয়ার ম্যানশন, কাজীপাড়া, পর্বতা, শেওড়াপাড়া ও হারমান মেইনার স্কুলের সামনের ফুটপাতও এখন পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত।

সম্প্রতি এসব এলাকা ঘুরে দেখা গেছে । অনেক জায়গায় ফুটপাতের পাশে গাছ লাগিয়ে নতুন করে দখল ঠেকানোর ব্যবস্থাও করা হয়েছে। দীর্ঘদিন পর ফুটপাত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন পথচারীরা। তাদের কাছে দখলমুক্ত এসব ফুটপাত যেন এক নতুন নগর অভিজ্ঞতা।

সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সিটি করপোরেশনের প্রশাসক পর্যন্ত ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে যে দৃঢ় অবস্থান নিয়েছেন, মিরপুরের এই পরিবর্তন তারই বাস্তব প্রতিফলন।

নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ এখন দুই সিটি করপোরেশনেই গুরুত্ব পাচ্ছে।ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না।

আদেশ২৪ বিডি।

আরও পড়ুন