নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

হাটহাজারীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার  উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা পর্যায়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তৈয়ব ব্রাদার্সকে ১০ হাজার, ইলিয়াস অ্যান্ড ট্রেডার্সকে ১০ হাজার, শফিউল আলম ব্রাদার্সকে ১০ হাজার এবং মনোয়ারা ট্রেডার্স, মিজানুর রহমান স্টোর ও আবদুল মান্নান স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মুমিন জানান, জনস্বার্থে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। তবে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন