ঢাকা নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বুধবার সকালে পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এর ৪ যাত্রী নিহত হন এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
আহতদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আদেশ২৪বিডি।







