সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যান এবং দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক, একই সময়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজীব ঘোষকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
আদেশ২৪ বিডি।







