নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
চট্রগ্রাম মহানগর ও জেলা শাখার কমিটি গঠিতবাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (BSEHR) চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গতকাল শুক্রবার (৬ নভেম্বর)অনুষ্ঠিত এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য মহানগর ও জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা মানব পাচারবিরোধী টাস্কফোর্সের সদস্য সচিব অ্যাডভোকেট জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু।

নগর শাখার কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছমি উদ্দিন ও এম এ সবুর, সহসাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মনির উদ্দিন ও কাজী নুসরাত জাহান, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর হোসেন, এছাড়া  সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুখলিসুর রহমান ফরহাদী।

জেলা শাখার কমিটিতে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জহির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহেদ হোসেন এবং অ্যাডভোকেট আসিফুর কামাল।

নবনির্বাচিত মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ আগামী দুই বছর মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং সমাজের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংযুক্তি তালিকায় যারা রয়েছেন।
মুখলিসুর রহমান ফরহাদী
সাধারণ সম্পাদক
 ১। নগর সভাপতি অ্যাডভোকেট জামাল হোসেন ও সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু
২। জেলা সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ ও সম্পাদক সাংবাদিক মুখলিসুর রহমান ফরহাদী

amardesh24.com

 

আরও পড়ুন