নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।।

বিনোদন ডেস্ক।

ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনির সঙ্গেএক সংবাদকর্মীর বাগ্‌বিতণ্ডা ও অনৈতিক স্পর্শের অভিযোগ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখন নিজের জীবনের একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ছোট ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক অনুষ্ঠানে সাংবাদিকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে কর্মক্ষেত্রে নারীদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রভা এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রভা বলেন, কর্মক্ষেত্রে কোনো নারী এ ধরনের পরিস্থিতির শিকার হলে তা নীরবে এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ, অন্যায়ের প্রতিবাদ না করলে একসময় নিজের কাছেই অপরাধবোধ তৈরি হয় এবং বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হয়।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে অভিনেত্রী জানান, একবার একটি প্রসাধনীর মেলায় অংশ নিতে গিয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন তিনি। এ সময় তাঁদের মধ্যে একজনের আচরণে অস্বস্তিতে পড়েন।

ওই সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তাঁর শরীরের খুব কাছাকাছি আসার চেষ্টা করেন। বারবার সরে যাওয়ার পরও ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হাত এগিয়ে আনছিলেন বলে অভিযোগ করেন প্রভা।

ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ওই ব্যক্তি সাংবাদিক না হলে তিনি নিজেই তাঁকে স্যান্ডেল দিয়ে মারতেন।

প্রভা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে মুচকি হেসে ওই সাংবাদিককে নিজের অস্বস্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন।

তাঁর এই বক্তব্যের পর কর্মক্ষেত্রে নারী তারকাদের নিরাপত্তা, ব্যক্তিগত পরিসর এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন