নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে দাবি করছেন: এনসিপি নাহিদ। রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধর। বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ চাইনা: স্বরাষ্ট্র মন্ত্রী। তাপদাহের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল।

প্রতিমন্ত্রী মীর মোঃ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে পলাতক অপশক্তি। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে, কিন্তু কিছু কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোষাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে এই অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেবে না।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর জামাল খাঁন চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সংবাদ মাধ্যমের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। উদ্দেশ্যমুলকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতায় উস্কানী দিলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে ওই গণমাধ্যমও ক্ষতিগ্রস্থ হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাছির (বাছির জামাল)।

কাদের গনি চৌধুরী বলেন, দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনে প্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত মিডিয়া থাকলে আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি মিডিয়ার মাধ্যমে। ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছে তারা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছে। আমাদের যেন ওই পরিণতি ভোগ করতে না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এর থেকে বের হতে হলে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা করার অহবান জানান কাদের গনি চৌধুরী।

amardesh24.com

 

আরও পড়ুন