নিজস্ব প্রতিবেদক।
নগরীর চট্রগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সৈয়দ আলম, এসআই (নিঃ) পলাশ চৌধুরী, এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহ খায়ের (৫৭), মো. মনির (২৩), মো. শাওন (২৫), মো. নাজিম উদ্দিন (২২), মো. জামশেদুল ইসলাম ফরহাদ (২৪), মো. জামাল উদ্দিন ওরফে নয়ন (২৫), মো. মামুন (২৬), মো. মনির হোসেন (২৬), মো. আফতাহিন অহিন (২৬), মো. ইউনুছ (৩২), মো. জুয়েল (২৪), মোঃ শাহেদ (৩২), মো. দিদারুল আলম (৩৬), মো. আব্দুর রহিম (৩০), ফরহাদ হাসান (২৫), মো. আব্দুর শুক্কুর (২৩) ও মো. রবিউল হাসান (২৩)।
এ ঘটনায় বাকলিয়া থানার প্রসিকিউশন নম্বর ৩৫১/২৬, ৩৫২/২৬, ৩৫৩/২৬ ও ৩৫৪/২৬ মূলে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান ওসি শাহীনুর।
amardesh24.com








