নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাবেক মেয়র সাঈদ খোকন এসআরবি হাতে গ্রেপ্তার।

(ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ডিবি’র কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সদস্যকে ডিবি’র কাছে সকালে হস্তান্তর করা হয়েছে। ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে।

এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন