নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে : রুমা বিজিবি।

পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা। এ সময় তাদের পথপ্রদর্শক হিসেবে সঙ্গে থাকা ম্রো সম্প্রদায়ের স্থানীয় দুই ব্যক্তিকেও আটক করা হয়।

এর আগে রোববার রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটক ছয় বাংলাদেশি হলেন- ঝিনাইদহ জেলার বারইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২), বরগুনা জেলার নারুলি পশ্চিমপাড়ার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেত গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

এ ছাড়া আটক স্থানীয় দুই ব্যক্তি হলেন- পায়ারিংয়ের ছেলে লংওয়াং মুরং (২৫) এবং খামেসা মুরংয়ের ছেলে তনয় মুরং (৩০)। তারা দুজনই ম্রো সম্প্রদায়ের সদস্য।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, বিভিন্ন জেলা থেকে আসা ছয়জন বাংলাদেশি এবং স্থানীয় ২ পথপ্রদর্শকসহ মোট ৮ জন গত ৫ নভেম্বর থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরবর্তী সময়ে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে ত্রিমুখী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন।

তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবির সদস্যরা ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে রুমা ক্যাম্পে নিয়ে আসেন।

amardesh24.com

 

আরও পড়ুন