আন্তর্জাতিক ডেস্ক।
ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর অবস্থান ও সুদের হার আরও বাড়ার জোরালো আশঙ্কায় বিশ্ববাজারে সোনার দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।
মার্কিন স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৮৫৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে আজ সকালে সোনার দাম তিন হাজার ৮৩০ ডলারে নেমে গিয়েছিল, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন।
মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা সোনার বাজারে চাপ সৃষ্টি করেছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা বিনিয়োগের আগ্রহ কমে যায়।
amardesh24.com








