নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

বিজেপি নেতা অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : নাহিদ ইসলাম।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

একই সঙ্গে তাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এদেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ‘

তিনি আরও লিখেন, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।

amardesh24.com

 

 

আরও পড়ুন