নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

নাইজেরিয়া অস্ত্রধারিদের হামলায় ১৩ সেনা সদস্য নিহত।

নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে ভারী অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পালটা অভিযানে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী ব্যক্তি সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক হিসাবে হামলায় ১৩ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন। সেনাদের পালটা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। পাশাপাশি হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) হামলাটি চালানো হয়।

amardesh24.com

 

আরও পড়ুন