দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন এক চালক নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে চারঘাট বাঘা উপজেলার চণ্ডীপুর বাজারে জিয়া মিষ্টির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আলুবোঝাই একটি ট্রাক ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। মিষ্টির দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকের চালক নাসির গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়। এদিকে ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে গেছেন।
বাঘা থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় তিনি ওই এলাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চালক নাসির উদ্দিনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তাঁর মৃত্যুর খবর পান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
amardesh24.com





