স্পোর্টস ডেস্ক।
এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত। ভারতের বোলারেরা পাত্তাই পেলেন না। শ্রীলংকার দুই ওপেনারের দাপটে হারতে হয়েছে ভারতকে।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। চার ব্যাটসম্যান অর্ধশতরান করেন।
টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা।
amardesh24.com





