নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া।

সাবেক সচিবের হওয়া ১০ লাখ টাকাসহ গাড়িচালক গ্রেপ্তার।

আমার দেশ24. Com
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
facebook sharing button
twitter sharing button

 

ঢকার রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধারসহ গাড়িচালকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
তিনি জানান, জাহিদ দুই মাস ধরে পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসাবে চাকরি করতেন। ৫ ডিসেম্বর নিখিল রঞ্জন ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ১১ লাখ টাকা তোলেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিওর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন।
এরপর তারা বিপরীত পাশে জুয়েলার্সের দোকানে কেনাকাটা করে ফিরে এসে দেখেন গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে কিছুক্ষণের মধ্যে আসছে জানিয়ে বন্ধ করে দেয়। তারা দেখেন গাড়ির ভেতরে রাখা টাকার ব্যাগটি নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন পল্টন থানায় চুরির মামলা করেন।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করে খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া দশ লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন