নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ।

রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় চার দিন বন্ধ থাকার শনিবার দুপুর থেকে পুনরায় টার্মিনালটি চালু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে এসেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ‌ শনিবার  দুপুর ১টা থেকে সামিটের টার্মিনালে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তরের কাজ শুরু হয়। এর ফলে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই এখন আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে। সাময়িক এই বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে সহযোগিতা করায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

এর আগে জরুরি রক্ষণাবেক্ষণের সুবিধার্থে গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হয়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সারাদেশে গ্যাস বন্ধ থাকার গুজব ছড়ালেও পেট্রোবাংলা বিষয়টি পরিষ্কার করে জানায়, টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের চাপ কিছুটা কমলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না।

উল্লেখ্য, দেশে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করতে মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে সামিট গ্রুপের টার্মিনালের দৈনিক সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট।

amardesh24.com

আরও পড়ুন