নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী।

বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত পতাকা উত্তোলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সমাবেশে ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন। দেশকে হানাদারমুক্ত করতেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তাঁকে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সর্বোচ্চ অবদান রেখেছেন। জিয়াউর রহমানকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। সমাবেশ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

amardesh24.com

 

আরও পড়ুন