নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে জুরির দায়িত্ব পালন করবেন দুই তারকা।

নতুন বছরের শুরুতেই বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা।
এই উৎসবের জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন রাজপথে সোচ্চার দুই তারকা। একজন সড়ক আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, অন্যজন বৈষম্যবিরোধী আন্দোলনে ভয়কে জয় করে রাজপথে নেমেছিলেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে জুরির দায়িত্ব পালন করবেনঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
জানা গেছে, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি জানান, আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, অভিনেত্রী আজমেরী হক বাঁধন থাকছেন ওমেন ফিল্মমেকার বিভাগের দায়িত্বে। বাঁধন জানালেন, অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া তার জন্য সম্মানের ও অনেক আনন্দের।
এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ
জুরির দায়িত্বে আরও থাকছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।

আরও পড়ুন